সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত হয়েছেন দুজন। এদের মধ্যে অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।
রবিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে এ হামলা চালানো হয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল-খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।
গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।