ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার কালিবাফ

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, আগ্রাসন ও হামলার জবাব ইরান অবশ্যই দেবে।

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে কালিবাফ বলেন, ‘নিশ্চিতভাবেই আমাদের দেশ ও জনগণ আত্মসমর্পণ করবে না। তারা লড়বে, সংগ্রাম করবে এবং আত্মসমর্পণ করবে না।’ 

তিনি আরও বলেন, ইরান বর্তমানে কোনো যুদ্ধবিরতি চাইছে না। যারা ইরানের ওপর আগ্রাসন চালিয়েছে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

এ সময় তিনি উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেন, যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয় এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তবে ইরান সেই দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের আগের মন্তব্যও পুনরাবৃত্তি করেন। সেখানে বলা হয়েছিল, অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ইরান দ্বিধাহীনভাবে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

সূত্র: আলজাজিরা