ঢাকার ধলপুরে ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক ধারায় আড়াই বছর করে কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আবুল খায়ের, অপু ও মানিক। রায়ে প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদ-, ১ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এ ছাড়া একই আইনের ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, উভয় ধারার সাজা একত্রে চলবে। এ ক্ষেত্রে আসামিদের দুই বছর কারাভোগ করতে হবে। গতকাল রায়ের সময় সাজাপ্রাপ্ত মানিক উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পলাতক। তাদের সাজা কার্যকর করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।