ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। সোমবার (৯ মার্চ) দুপুরে আটকের বিষয়ে নিশ্চিত করে র্যাব-১৪।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার রবিউল হাসান (২২) ও সাজমনি আক্তার (২৫)।
র্যাব জানায়, রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক ১টায় জেলার ঈশ্বরগঞ্জ থানার সাধুর গোলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় শ্যামল ছায়া নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মাদককারবারিকে আটক করা হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে রবিউল হাসানের দেওয়া তথ্যে বাসের যাত্রীদের মালামাল রাখার বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সাজমনি আক্তারের দেহ তল্লাশি করে ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
উদ্ধার হওয়া মাদককের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮১ হাজার টাকা।