ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) মধ্য রাতে উপজেলার সাখুয়া ইউনিয়নের উত্তর পাড়া শেখ আজিজের ফিসারির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ৮ নং সাখুয়া ইউনিয়নের সাখুয়া উত্তর পাড়ার বাসিন্দা ইদ্রিস আলী (৪৫) নিজ জমিতে পানি দেওয়ার জন্য গেলে ফিসারির চারপাশের রক্ষিত তারের বেড়া বিদ্যুতারিত হয়ে থাকা তারে অসাবধানবশত পা পিছলে পড়ে যায়। তখন বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পরে সে রাতে যথা সময়ে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজ করে এবং এক পর্যায়ে তার বড় ভাই মো. আতিকুল ইসলাম রাত ৩টায় বিদ্যুতের তারে হাত লাগানো অবস্থায় তার লাশ পায়।
ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে থানা পুলিশকে অবগত করা হলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। পরে নিহতের বোনজামাই মো. দুলাল মিয়া মৃত্যুর বিষয়ে কোন সন্দেহ নেই মর্মে আবেদনক্রমে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের আবেদন করে লাশ নিয়ে যায়।