পুলিশের বিশেষ ইউনিট নৌ-পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানসহ একযোগে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম পুলিশের শীর্ষপর্যায়ের এত পুলিশ কর্তাদের অবসরে যাওয়ার ব্যবস্থা করেছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত আলাদা ৫টি প্রজ্ঞাপনে ওইসব কর্মকর্তাদের অবসরের কথা বলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী। তারমধ্যে মাহবুব চৌধুরী সারদা পুলিশ একাডেমিতে কর্মরত আছেন। এই ঘটনার পর পুলিশে আবারও ওএসডি, অবসর ও বদলি আতঙ্ক দেখা দিয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।