২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের মতো কক্সবাজার ফিল্ম ক্লাব আয়োজন করছে দুইদিন ব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব ২০২৬’। ১টি প্রামাণ্যচিত্র এবং ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে।উৎসবের পর্দা উঠবে ২৬ মার্চ বিকাল ৫টায় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। পরে প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছায়াবৃক্ষ' এবং বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ডট'।
২৭ মার্চ উৎসবের সমাপনী দিনের দিনে দর্শকরা দেখতে পাবেন অপূর্ব রানা পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'জলরঙ', মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত 'ময়নার চর' এবং সবুজ খান পরিচালিত 'বেহুলা দরদী' প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এই উৎসবের। কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম জানান, মুঠোফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার এই যুগে বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস। সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। জানা গেছে, কক্সবাজার লাবণী বিচ পয়েন্টে প্রতিদিন সন্ধ্যায় দেখানো হবে ৩টি ছবি, যা সবার জন্য উন্মুক্ত থাকবে