স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক প্রশাসন জালাল উদ্দিন রুমী বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
এর আগে চব্বিশের অভ্যুত্থানের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।