তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরে বাংলায় টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেন। তবে জায়গা হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের।ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান।
৭৬ পয়েন্ট নিয়ে এই সিরিজ শুরু করতে যাওয়া বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে।২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে। র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন ৭৭। পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে ক্যারিবিয়ানদের টপকে ৯ নম্বরে উঠে যাবে টিম টাইগার।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।