নারায়ণগঞ্জ

মাদক ব্যবসা নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুরে মাদক ব্যবসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় কুতুবপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক আল আমিনের ব্যবসা প্রতিষ্ঠানে মাদক ব্যবসায়ীরা হামলা ও ভাংচুর করেছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে মাহমুদপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। 

সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিন যাবত এলাকায় যুবদল নেতা ইসমাইল ও ওসমান মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মাদক ব্যবসা বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করায় তাদের নেতৃত্বে ইট-বালু-সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙ্চুর, লুটপাট করে নগদ অর্থসহ একজনকে কুপিয়ে জখম করে। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার ও শাস্তির দাবি জানান তারা।