ইফতারের আগেই পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

৫০ ওভারের খেলা। রোজার কথা মাথায় রেখে শুরু করা হয়েছিল দুপুর সোয়া ২টায়। পাকিস্তানকে ৩০.৪ ওভারে ১১৪ রানে গুটিয়ে দেবার পর পরই ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এবং ইফতারের আগেই ৮ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করল ১৫.১ ওভারেই। ৩২ বলে ফিফটা করা তানজিদ তামিম অপরাজিত রয়ে যান ৪২ বলে ৬৭ রানে। ২৭ রান করেছেন নাজমুল হাসান শান্ত। 

বাংলাদেশের হাতে ছিল ২০৯ বল, ওয়ানডেতে বাংলাদেশ এর চেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে মাত্র দুই ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ (সাহিবজাদা ২৭, সাদাকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪, সামাদ ০, ফাহিম ৩৭, আফ্রিদি ৪, ওয়াসিম ০, আবরার ০*; তাসকিন ৭-০-২৯-১, মুস্তাফিজ ৪.৪-০-১৮-১, মিরাজ ১০-০-২৯-৩, নাহিদ ৭-০-২৪-৫, রিশাদ ২-০-১০-০)।

বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২ (সাইফ ৪, তানজিদ ৬৭*, শান্ত ২৭, লিটন ৩*; আফ্রিদি ৫-১-৩৫-১, ফাহিম ২-০-১৯-০, ওয়াসিম ৩.১-০-২৪-১, আবরার ৩-০-২৫-০, সালমান ২-০-১২-০)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নাহিদ রানা।