রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঁচা ডিম দিয়ে পণ্য উৎপাদন করায় সদর উপজেলার ধুলদী জয়পুর এলাকায় মায়ের দোয়া নামে এক বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ধুলদী জয়পুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট পায়রা চৌধুরী। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক সূয্য কুমার প্রামাণিক ও আনসার সদস্যরা সহযোগীতার করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, বুধবার বিকেরে সদর উপজেলার ধুলদী জয়পুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পঁচা ও দুর্গন্ধযুক্ত ডিম দিয়ে খাদ্য উৎপাদন, পণ্যে স্যাকারিন ব্যবহার ও পণ্যের প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার করায় ধুলদী জয়পুর এলাকার মায়ের দোয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় কারখানা থেকে পঁচা ডিম জব্দ ও ধ্বংস করা হয়।