কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আলী হোসেন ফকিরের পক্ষ থেকে প্রেরিত ঈদ উপহারসামগ্রী তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চারজন পুলিশ সদস্যের পরিবারবর্গের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সব সময় তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।