বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে ২১ দিন কারাভোগের পর বগুড়া জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। এ সময় কারাফটকে তার সন্তানরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।
কারামুক্ত হয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমাকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। গত বুধবারই আমি জামিন পেয়েছিলাম, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আরও এক সপ্তাহ কারাগারে আটক রাখা হয়।
হিরো আলম দাবি করেন, বগুড়ার আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।