টিভি নাটকের নিয়মিত দর্শকের নিশ্চয়ই মনে আছে হয়তো সেই বুলবুলির কথা! যে বুলবুলি এত কথা বলে যে, তাতে করে পদে পদে ঝামেলা ডেকে আনে। নিজের ঘর থেকে স্বামীর ঘরে গিয়েও তার এই বুলবুলি পাখির মতো বেশি কথা বলার অভ্যাস কমেনি। যার অতিকথনে অতিষ্ঠ হয়ে ওঠে শ^শুরবাড়ির সব লোক। এবার সেই সেই বুলবুলি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন ছোট পর্দার বড় তারকা হয়ে ওঠা তানজিম সাইয়ারা তটিনী। তার অভিনয়ে গত বছরের আলোচিত কাজের মধ্যে অন্যতম হয়ে আছে ‘বেশি বলে বুলবুলি’। এবার ঈদ উৎসবে ফের একই চরিত্রের নতুন অগ্রগতি নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।
‘বেশি বলে বুলবুলি’র ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে এর দ্বিতীয় পর্ব ‘বেশি বলে বুলবুলি প্রথম পর্বে বুলবুলি চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। নতুন পর্বেও সেই বুলবুলির গল্পই এগিয়ে যাবে আরও একধাপ। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এতে তটিনীর বিপরীতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।
নির্মাতা রুবেল হাসান জানান, প্রথম পর্বে বুলবুলির অতিরিক্ত কথায় শ্বশুরবাড়ির সদস্যরা বিরক্ত হয়ে উঠেছিলেন। এবার সেই ‘বুলবুলি স্বভাব’ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে স্বামীর অফিস পর্যন্ত তার কথার প্রভাব পড়বে, যার কারণে তাদের সংসারে নেমে আসবে নতুন কিছু অনাকাক্সিক্ষত পরিস্থিতি। তবে এবারের পর্বটিও দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে বলে আশাবাদী তিনি। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদে সিএমভির বিশেষ আয়োজনের অন্যতম নাটক হিসেবে থাকছে ‘বেশি বলে বুলবুলি-২’। ঈদ সপ্তাহের যেকোনো দিন এটি প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।