জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় সরকার : মামুনুল হক

সরকার জনগণকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, যখনই দেখলাম বিএনপি গণভোট আগে হোক এর পক্ষে সম্মত না, তখনই সন্দেহ জেগেছিল বিএনপি নির্বাচনের পরে কোনো দুরভিসন্ধি আঁটবে। আজ সেই সন্দেহ বাস্তবে পরিণত হলো।

গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা : উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।