চট্টগ্রামের সন্দ্বীপে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় স্বপ্না নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সন্দ্বীপ পৌর শহরে বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপ্না (৪০) ওই এলাকার শিক্ষক মোস্তফা মাস্টারের স্ত্রী।
স্থানীয়দের বরাতে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, ঈদকে সামনে রেখে স্বামী মোস্তফা মাস্টারের সঙ্গে মোটরসাইকেলে করে বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন স্বপ্না। কেনাকাটা শেষে দুজন বাড়ি ফেরার জন্য রাস্তার এক পাশে তাদের মোটরসাইকেল ঘোরাতে গিয়ে হঠাৎ পাথরে চাকা স্লিপ করে পড়ে যান তারা। এতে স্বামী মোস্তফা এক পাশে পড়ে গেলেও স্বপ্না ছিটকে পড়েন অপরপাশ ট্রাকের নিচে চলে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এদিকে স্বপ্নার আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তিন সন্তান। ঈদের নতুন জামা, নতুন আনন্দ সবকিছুই এখন তাদের কাছে এখন শুধুই বেদনার।