প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বরগুনার আমতলী সদর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ওই এলাকার ২ হাজার ৫৫০ পরিবারের সদস্যকে ওই চাল দেয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২মার্চ) দুপুরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ খান তাপস। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গরা।
জানা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে হতদরিদ্র পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরণে উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বরগুনার আমতলী সদর ইউনিয়নের ২ হাজার ৫৫০ জন পরিবারকে এ সহায়তায় আওতায় আনা হয়েছে। এই উদ্যোগে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়।