মাদারীপুর

সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় মাদারীপুর শহরের স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি রিফাত হোসাইন বলেন, পবিত্র মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের তাৎপর্যকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং দেশ ও সমাজের কল্যাণ কামনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।