অমর একুশে বইমেলা–২০২৬ এ পাঠকদের জন্য এসেছে রাজনীতিবিদ ও লেখক মো.আসাদুজ্জামান আসলামের নতুন বই—'সংমিশ্রণ'। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশন। মেলায় বইটি পাওয়া যাচ্ছে শব্দশিল্প প্রকাশনের স্টল নম্বর - ৭২১,৭২২,৭২৩ ও ৭২৪ এ।
মো. আসাদুজ্জামান আসলাম ২ নভেম্বর ১৯৮৬ সালে বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নামআবদুল গনি মৃধা, মাতার নাম রাহিমা বেগম।
তিনি ২০০২ সালে বিবিচিনি নিয়ামতি যুক্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং বিবিচিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি পাশ করেন। (২০০৪-০৫) শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন। সেখান থেকে বিএসসি অনার্স (সম্মান) এবং মাস্টার্স শেষ করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে ইএমবিএ ভর্তি হন। ইএমবিএ শেষে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলসিএস (LCS: Literature and Cultural Studies)-এ মাস্টার্সে ভর্তি হন।বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রোফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত আছেন।
পেশাগত জীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন । তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছেন।
লেখকের বই 'সংমিশ্রণ ' মূলত বাস্তবতাকে কেন্দ্র করেই লেখা হয়েছে।"সংমিশ্রণ" কাব্যগ্রন্থে সামাজিক, ধর্মীয়, সমসাময়িক বিষয় এবং ছোটদের কিছু মজার মজার কবিতা নিয়ে বইটি লিখা হয়েছে।
এ ছাড়া গত বছরের অমর একুশে বইমেলা–২০২৪, ২০২৫-এ প্রকাশিত হয়েছিলো মো.আসাদুজ্জামান আসলামের 'নয়নতারা','কল্পিত নয়', 'প্রেক্ষাপট '।
লেখক মো.আসাদুজ্জামান আসলাম বলেন,"বাস্তবতাকে তুলে ধরেই আমার বই লেখা। এর আগেও আমার তিনটি বই প্রকাশিত হয়েছে। পড়াশোনার এবং রাজনীতির পাশাপাশি লেখার প্রতি ঝোঁক থাকা মানসিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ।"সংমিশ্রণ" কাব্যগ্রন্থে সামাজিক, ধর্মীয়, সমসাময়িক বিষয় এবং ছোটদের কিছু মজার মজার কবিতা নিয়ে বইটি লিখেছি। মূলত পাঠকদের অনুভূতি, আকাঙ্খা ধারণ করেই বইটি লেখা।ইচ্ছে এবং চেষ্টা থাকলে একজন মানুষ লেখাপড়া,টিউশনি এবং রাজনীতির পাশাপাশি লেখালেখির মাধ্যমেও সমাজের বিভিন্ন বাস্তব চিত্র তুলে ধরতে পারেন সেটাই প্রমাণ করতে চেয়েছি আমি।"