পূবালী ব্যাংকের পারপেচুয়ালের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৬) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডারদের বাৎসরিক ১০% কুপন হারে রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্ডটির ট্রাস্টি কমিটি। গত ১১ মার্চ অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। ২০২৬ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে রিটার্ন পাবেন পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। আর ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীদের কুপন পেমেন্ট দেওয়া হবে।