নকলা বিএমএসএফ শাখার সভাপতি রানা সম্পাদক আরিফ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা কমিটিতে দ্বিতীয়বারও সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় কর্মরত শফিউজ্জামান রানা। এসময় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভোরের বানী পত্রিকায় কর্মরত আরিফুর রহমান।

পনেরো সদস্য বিশিষ্ট উক্ত শাখা কমিটির দাতা উপদেষ্টা হিসেবে রয়েছেন শেরপুর-২ আসন (নকলা-নালিতাবাড়ী) নির্বাচিত এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, সমাজসেবক আব্দুর রাজ্জাক, ইত্তেফাকের হযরত আলী, খৈরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন।

শাখাটি গত ২৪ সালের জুন মাসে একুশ জন সদস্য নিয়ে গঠিত হলেও এক বছরের মেয়াদ শেষে অক্টোবর মাস পর্যন্ত বিএমএফের নিয়ম ভঙ্গের অভিযোগে চারজনকে বহিষ্কার এবং সাংবাদিকতা ছেড়ে দেওয়া চারজন মিলে মোট ৮ জনকে কমিটি থেকে বাদ দিয়ে চলতি বছরের ১১ মার্চ  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট তালিকার অনুমোদন দেয়। এতে সকল সংবাদকর্মীদের অনুমতিতে শফিউজ্জামান রানাকে সভাপতি ও আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।