বিতর্কিত আউটে সালমান আগা ছুড়ে ফেললেন হেলমেট

৩ উইকেটে ১২২ রান থেকে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে পাকিস্তানকে বড়ো স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন। ৩৯তম ওভারে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের একটি বিতর্কিত রানআউটে জুটিটা ভাঙে। 

রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। এসময় ননস্ট্রাইকার প্রান্তের ব্যাটসম্যান ব্যাটসম্যান সালমান আগা ছিলেন ক্রিজের বাইরে। বলটি তাঁদের দুজনের পায়ের কাছে এসে পৌছায়। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন।

তবে সালমান বল ধরার আগেই মিরাজ সেটি ধরে ঘুরে স্টাম্পে মারেন। স্টাম্প ভেঙে দিয়ে আউটের আবেদন করেন মিরাজ। থার্ড আম্পায়ারের কাছে রেফারেল গেলে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে। তার মানে আউট!

মিরাজের এভাবে আউট করাটা মেনে নিতে পারেননি সালমান। আম্পায়ার আউট দেওয়ার পরে বেরিয়ে যাওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।মাঠ ছাড়ার সময় হাতের ইশারায় কিছু একটা বোঝান, লিটন দাসকে ক্ষুব্ধ দেখা যায়। রিজওয়ান এগিয়ে তাঁকে শান্ত করেন। ডাগআউটে গিয়েও হেলমেট ছুঁড়ে মারেন সালমান আগা। 

লিটন দাসকে ক্ষুব্ধ দেখা যায়। রিজওয়ান এগিয়ে তাঁকে শান্ত করেন

অদ্ভূত এই রান আউটে ভাঙে ১১৫ বল স্থায়ী ১০৯ রানের জুটি। ৬২ বলে দুই ছক্কা ও সাত চারে ৬৪ রান করেন সালমান।

মিরাজের শেষ ওভারের চতুর্থ বল ছিল এটি। দুই বল পর তিনি আউট করে দেন ৫৯ বলে পাঁচ চারে ৪৪ রান করা রিজওয়ানকেও।