ঠাকুরগাঁওয়ে ২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া চারজনের পরিবারে আর্থিক সহযোগিতা দিয়েছে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে শহীদ পরিবারগুলোর মাঝে এই সহযোগিতা দেওয়া হয়।
শহীদ শাহান পারভেজের মা, শহীদ রায়হানুল হাসানের বাবা, শহীদ রাকিবুল হাসানের বাবা ও শহীদ আল মামুনের স্ত্রীর হাতে দশ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী, জেলা তারবিয়ত সেক্রেটারি মাওলানা সোলায়মান হোসেন।
এ সময় আরও উপস্থিত বাংলাদেশ মসজিদ মিশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, ঠাকুরগাঁও শহর শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আ ন ম আব্দুল হাকিম জিহাদী প্রমুখ।
এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি পেয়েছি। তাদের এ অবদান জাতি আজীবন মনে রাখবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেক শহীদদের পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা প্রদান করা হলো। ভবিষ্যতেও আমরা শহীদ পরিবারের পাশে সব সময় থাকব।