পাকিস্তানের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল বাংলাদেশ। কিন্তু ঝড় ও শিলা বৃষ্টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের খেলা বন্ধ হয়ে গিয়েছিল। যত সময় পেরোচ্ছে, ততই খেলার দৈর্ঘ্য কমতে শুরু করেছে। ৮টা ২০ মিনিট থেকে ওভার কমানো শুরু হয়েছে।
বৃষ্টির পর ৯ টা ৩৫ মিনিটে খেলা শুরু হবে। ম্যাচ হবে ৩২ ওভারে। বাংলাদেশের লক্ষ্য ২৪৩ রান।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান করেছে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।