তোমাদের আঁকা

ঈদের ছুটিতে কেজি শ্রেণির শিক্ষার্থী স্বরাজের সবচেয়ে বেশি মনে পড়ছে স্কুলের কথা। নওয়াব জুলফিকার স্বরাজ ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এবারের অমর একুশে বইমেলায় আজরিন জেবিন ইচ্ছে গিয়েছিল বাবা ও ভাইয়ের সঙ্গে। ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী ইচ্ছে তার দেখা বইমেলার ছবি এঁকে পাঠিয়েছে।

সুন্দর এই ছবিটি এঁকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে মুনতাকিমু সিদ্দিকা নাফিউ। ঢাকার শুক্রাবাদে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিউ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।