ব্রাহ্মণবাড়িয়ায় ঈদসামগ্রী পেল ৫০০ পরিবার

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ অসহায়-দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক শাহাদৎ হোসেনে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

এ সময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। আরো সামর্থ্যবান ব্যক্তিরা যারা আছেন তারা এগিয়ে আসলে আরও ব্যাপকভাবে অসহায় মানুষ উপকৃত হবেন। এতে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, আটা ১ কেজি, তেল ১ লিটার, পোলার চাল, মুসুর ডাল, লবণ, নুডুলস, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।