চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় খুলনার খালিশপুর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে শনিবার সকাল ৮টা থেকে তেল উত্তোলন স্বেচ্ছায় বন্ধ রেখেছে জ্বালানি ব্যসায়ীরা। ফলে খুলনাসহ ১৫ জেলায় তেল বিপণন হচ্ছে না। খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি ব্যবসায়ী সংশ্লিষ্ট ৪টি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ডিপো থেকে তেল উত্তালন না করায় খুলনায় অধিকাংশ পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে গেছে। ফলে যানবাহন মালিক তেল না পেয়ে বিপাকে পড়েছে।
বৈঠকে মালিক সমিতির নেতারা জানান, খুলনার খালিশপুর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে আগে চাহিদা অনুযায়ী প্রতি ডিপো থেকে ৭ লাখ লিটার করে অর্থ্যাৎ তিনটি ডিপো থেকে ২১ লাখ লিটার তেল সরবরাহ করা হত। কিন্তু এখন ডিপো তিনটি চলমান বৈশ্বিক সংকট দেখিয়ে চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ করছে না। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় শনিবার সকাল ৮টা থেকে তেল উত্তোলন স্বেচ্ছায় বন্ধ রেখেছে জ্বালানি ব্যসায়ীরা।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু জানান, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল, ডিজেলসহ সব ধরনের জ্বালনি তেলের চাহিদা কমপক্ষে ৩৬ লাখ লিটার। সেখানে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে মাত্র সাড়ে ১০ লাখ লিটার।
এ প্রসঙ্গে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসেসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম জানান, তিনটি ডিপোতে প্রচুর তেল মজুদ রয়েছে। কিন্তু তিনটি ডিপো সিন্ডিকেট করে তেল দিচ্ছে না। একটি ট্যাংকলরির ধারণ ক্ষমতা ৯ হাজার লিটার থেকে ২২ হাজার লিটার পর্যন্ত। কিন্তু ট্যাংকলরিতে তেল দেওয়া হচ্ছে খেয়াল খুশিমত মাত্র ২ হাজার লিটার, ৪ হাজার লিটার। ফলে গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া পাম্পগুলোতে ভোক্তাদের ব্যাপক চাপ রয়েছে। ফলে পেট্রোল পাম্প মালিকদের চরম ভোগান্তিতে পড়ছে হচ্ছে। এ কারণে খুলনার সঙ্গে রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগেও রবিবার থেকে তেল উওলন বন্ধ থাকবে বলে জানান তিনি।
খুলনা নিউমার্কেটের একটি পেট্রোল পাম্পের ম্যানেজার মাহবুবুর রহমান জানান, শনিবার প্রেট্রোল পাম্পের মালিকরা তেল উত্তোলন করেনি। এ ছাড়া প্রতিদিন একটি পাম্পে তিন হাজার লিটার আকটের ও তিন হাজার লিটার ডিজেল দেওয়া হচ্ছে। এ ছাড়া একদিন পর পর দেওয়া হচ্ছে তিন হাজার লিটার পেট্রোল; যা প্রতিদিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
খুলনা নগরীর পারওয়ার হাউজ মোড়ের একটি পেট্রোল পাম্পের মালিক কাজী মাসুদ জানান, পাম্পে যে তেল ছিল সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে। আগামীকাল রবিবার যদি তেল উত্তোলনের সিদ্ধান্ত আসে, তখন তেল এনে বিক্রি করা হবে।
একজন ভুক্তভোগী খুলনা নগরীর একজন মোটরসাইকেল মালিক এইচ এম আলাউদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় মোটর সাইকেলের পেট্রোল শেষ হয়ে গেছে। পাম্পে এসেও তেল পাওয়া গেল না। এখন জরুরি কাজসহ চলাচল মুশকিল হয়ে পড়ছে।