গোপালগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় সাজিদুল মোল্লা(১৮)নামে এক যুবক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। আহতদেরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবক টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। শনিবার(১৪মার্চ) সন্ধ্যা৬টার দিকে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাজিদুল তার আরো দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু আহত হয়।