ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে প্রায় ৪০০টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, চলমান অভিযানের শুরু থেকে এসব হামলা চালানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানের দুই শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, হামলাগুলোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রভান্ডার লক্ষ্যবস্তু করা হয়েছে।
তাদের ভাষ্য, কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপের প্রস্তুতিতে ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনীর যুদ্ধবিমান এসব হামলা চালিয়েছে। এর লক্ষ্য ছিল ইসরায়েলের দিকে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা কমিয়ে আনা।
সূত্র: আল জাজিরা