খুলনায় জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে খুলনা নগরের সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জীবন কুন্ডু নগরীর লবনচরার রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুন্ডুর ছেলে। আক্তার চেম্বারে তার টেইলার্সের ব্যবসা রয়েছে। মাঝেমধ্যে তিনি বাড়ি এবং হোটেলে থাকতেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।