রাজধানীতে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফ লেদাক্যাম্পের বাসিন্দা। অভিযানেকালে তাদের কাছে ৮ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে। এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।