বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। তাকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স আজ রবিবার (১৫ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। দুপুর ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার এ্যাম্বুলেন্সটি রওনা হবে।
এ বিষয়টি মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই সিনিয়র নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন।