ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে 'খুঁজে বের করে হত্যা' করার লক্ষ্য নিয়ে অভিযান চালিয়ে যাবে।
রবিবার (১৫ মার্চ) আইআরজিসির ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 'এই শিশু-হত্যাকারী অপরাধী যদি এখনও জীবিত থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে অনুসরণ করে হত্যা করার চেষ্টা চালিয়ে যাব।'
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তিনি এখনই কোনো চুক্তিতে রাজি নন। তাঁর ভাষায়, বর্তমানে আলোচনায় থাকা শর্তগুলো এখনও যথেষ্ট নয়।
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে এ ধরনের কঠোর হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে তুলবে।