কুমিল্লার দাউদকান্দিতে হলুদ মরিচ ভাঙ্গানোর মেশিনের ফিতায় গলার ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১টায় উপজেলা সদরের সায়মন ফ্লাওয়ার মিলে এই দুর্ঘটনায় ওই নারীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
শাহিনা আক্তার সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের ভাজরা গ্রামের মিন্টু হাজির মেয়ে।
এদিকে ঘটনার পর পরই সায়মন ফ্লাওয়ার মিল মালিক মনির হোসেন মিলটি বন্ধ করে পালিয়ে যায়।
পুলিশ ও স্বজনরা জানান, উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের শাহাবুদ্দীন ও তার স্ত্রী শাহিনা আক্তার দাউদকান্দি বাজারের সায়মন ফ্লাওয়ার মেইলে হলুদের গুড়ি ভাঙ্গাতে আসেন। এ সময় অসাবধানতাবশত শাহিনা আক্তারের গলায় থাকা ওড়নাটি হলুদ ভাঙ্গানো মেশিনের চাকা ও ফিতার সঙ্গে জড়িয়ে যায়। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।