মা হারালেন মাহফুজ আহমেদ

মারা গেছেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা মাহফুজ আহমেদের মা ফজিলাতুন্নেছা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মাহফুজ আহমেদের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার সর্বশেষ ছবি ‘বিশ্বসুন্দরী’র চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান। 

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে মরহুমার প্রয়াত স্বামীর করা মসজিদে জানাজার পর স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।