মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নে অবৈধ মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছেন। রবিবার (১৫মার্চ) বিকেলে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম। প্রশাসন সূত্রে জানা গেছে, উথলী ইউনিয়নের ইছাইল চকে মাটি কাটার অভিযোগ পাওয়া যায়।
এ সময় বালুমহাল আইনে ঢাকাইজোড়া গ্রামের আতিকুর রহমানকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এই ধরনের অপরাধের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। এসিল্যান্ড জান্নাতুল নাঈম বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন রোধে এ ধরণের অভিযান চলবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে সাধারণ মানুষের স্বার্থে পরিবেশ রক্ষা ও মাটি ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।