‘বিশ্বে মুসলমানদের ঐক্য জরুরী’

মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ মুসলিম সমাজ নানা মত ও মাজহাবে বিভক্ত হয়ে পড়েছে। ফিলিস্তিনসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ঐক্য জরুরী। এ পরিস্থিতি থেকে উত্তরণে মানবজীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রয়োজন। সমাজে ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ।

‘সওম সমাজ পরিবর্তনের এক আধ্যাত্মিক হাতিয়ার’-এই স্লোগানে কুমিল্লায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন হেযবুত তওহীদের প্রধান নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। রবিবার (১৫মার্চ) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. ওমর ফারুক।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী নেত্রী রুফায়দাহ পন্নী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম, কুমিল্লা অঞ্চলের আমির সেলিম হোসেন, চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম এবং কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মিয়া। অনুষ্ঠানে কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সহস্রাধিক নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।