রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রবিবার (১৫মার্চ) বিকেলে রাজধানীর খিলক্ষেতের খা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খা পাড়ায় শ্রমিকরা একটি মন্দিরের পাশে ক্রেন দিয়ে মাটির নিচ থেকে বৈদ্যুতিক তার তোলার কাজ করছিল। এ সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটির তারের সাথে স্পর্শ হলে ওই ৫ জন বিদ্যুতায়িত হন। এতে তাদের মধ্যে ৩ জন মারা যান।
বিস্তারিত আসছে...।