এবারও ‘আনন্দমেলা’র উপস্থাপক নাবিলা

গতবারের মতো এবারও ঈদের ‘আনন্দমেলা’র উপস্থাপক হিসেবে থাকছেন  অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। তিনি বলেন, আনন্দমেলা আমার কাছে সব সময়ই বিশেষ একটি আয়োজন। এবারের আয়োজনে আবার যুক্ত হতে পেরে ভালো লাগছে। ঈদের দিন রাতে প্রচার হবে ‘আনন্দমেলা’।