কায়েস চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি

কায়েস চৌধুরী ব্যাংক এশিয়া পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল হেড হিসেবে গত ১১ মার্চ যোগদান করেছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিজিওনাল করপোরেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফরমেশনে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসা কার্যক্রমে তার রয়েছে বিশেষ দক্ষতা।

কায়েস চৌধুরী ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ্-বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমকম ডিগ্রি লাভ করেন এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।