হারের বদলা

মাত্র ১১ দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেই হারের ক্ষত দগদগে থাকতেই কিউইদের তাদেরই মাটিতে রীতিমতো লজ্জায় ডুবালো প্রোটিয়ারা। ১৯ বছর বয়সী তরুণ পেসার এনকোবানি মোকোয়েনার দুর্দান্ত অভিষেক আর পেস ইউনিটের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারীরা।

মাউন্ট মঙ্গানুইয়ের বাউন্সি উইকেটে টস জিতে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যেই মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড, যা টি-টোয়েন্টিতে তাদের ১০ম সর্বনিম্ন দলীয় স্কোর।দক্ষিণ আফ্রিকার এই নতুন রূপের দলের নায়ক অভিষিক্ত এনকোবানি মোকোয়েনা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই ৩টি গুরুত্বপূর্ণ উইকেট ৩/২৬ স্পেলটিই ছিল আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট।