রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত রাজধানী ঢাকার বিজয়সরনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে বক্তারা এলামনাইয়ের ভবিষ্যৎ পথচলা ও জন কল্যাণমূলক কর্মকান্ড নিয়ে আলোকপাত করেন।

বক্তাদের ভিতরে ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহসভাপতি মোস্তাক রহিম ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক সহ অন্যান্য ড্যাবের নেতৃত্ববৃন্দ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এলামনাই সভাপতি ডা. নাসিম হায়দার অমি, সঞ্চালনায় ছিলেন এলামনাই এর সাধারন সম্পাদক ডা. সাইফুল আজম রন্জু। সার্বিক তত্ববধানে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাবের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য ডা. মো. সামিউল হাসান মিলার।

এমলনাই এর পক্ষ থেকে রাজশাহী ডেন্টাল ইউনিট কে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করার জন্য ড্যাব নেতাদের উপস্থিতিতে জোর দাবি জানানো হয়।