পাকিস্তানকে সিরিজ হারানোর ভালো লাগা সঙ্গী করে ঈদ উৎসবে যাচ্ছেন ক্রিকেটাররা। তবে এই উদযাপনে বেশি দিন বুঁদ থাকার উপায় নেই ক্রিকেটারদের। আগামী মাসেই আসছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। পাকিস্তান আবার আসবে মে-তে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে তিন সপ্তাহের সফরে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। শুধুই সীমিত ওভারের সিরিজের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে র্যাংকিংয়ে উন্নতি ও রেটিং পয়েন্ট বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর কিছু বেড়েছিল রেটিং পয়েন্ট। এবার র্যাংকিংয়ের চার নম্বর দল পাকিস্তানের বিপক্ষে জিতে রেটিং পয়েন্ট বেড়েছে ৩। ক্যারিবিয়ানদের টপকে র্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল।
নিউজিল্যান্ডকে হারাতে পারলে পুরস্কার মিলবে আরও বেশি। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে কিউইদের অবস্থান যে এখন দ্বিতীয়।
নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি : ১৩ এপ্রিল বাংলাদেশে এসে দুদিন ধাতস্থ হওয়ার সুযোগ পাবে নিউজিল্যান্ড। মিরপুরে ১৭ এপ্রিল হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২০ এপ্রিল।
এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামের সব ওয়ানডেই শুরু হবে দুপুর ২টায়।
২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্রাম ও অনুশীলন। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামেই সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি। এই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে ঢাকায় ফিরবে দুই দল। ২ মে অনুষ্ঠিত হবে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তবে এই ম্যাচটি ফ্লাডলাইটের আলোতে নয়, শুরু হবে দুপুর ২টায়।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড, ২-০ ব্যবধানে ওই সিরিজটা জিতেছিল অতিথিরা।
পাকিস্তান আসবে মে-তে : ২৬ মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে ৩ মে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরদিনই আবার বাংলাদেশে আসবে পাকিস্তান। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে তারা। ৮ ও ১৬ মে শুরু হবে এই দুটি ম্যাচ।