থাইল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটি। আবেদন ফি ছাড়াই বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ মে ২০২৬।

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে

বৃত্তি হিসেবে প্রতিমাসে ১৬,০০০ বাত প্রদান করবে, যা বাংলাদেশি টাকায় ৬১ হাজার টাকা

ইকোনমি ক্লাসের রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে

পিএইচডি প্রোগ্রাম জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে

অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (আইইএলটিএসে ন্যূনতম ওভারঅল স্কোর ৫ এবং টোফেলে ন্যূনতম ওভারঅল স্কোর ৫৫০ থাকতে হবে)

স্নাতক প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ২৭৫ ও স্নাতকোত্তর প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ৩২৫ থাকতে হবে

আবেদন করার সময় বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে

ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনকারীর পাসপোর্ট ও এক কপি ছবি

অ্যাকাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট

মেডিকেল রিপোর্ট

আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি)

ইংরেজি ভাষাদক্ষতার সনদ

দুইটি রিকমেন্ডেশন লেটার

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মে ২০২৬।

বিনা মূল্যে দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে মাল্টা, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অনুদান দিচ্ছে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের

স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন শেষ ৩১ মার্চ

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

চুলালংকর্ন ইউনিভার্সিটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটি সরকারি ও স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। ১৯১৭ সালে রাজা রাম ষষ্ঠ এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিচিত।