ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

ঈদে উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে আজ থেকে আগামী ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ছুটির এ সময়ে বন্দরের ইমিগ্রেসন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানানো হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ মার্চ বাংলাবান্ধা সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু হবে।