ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি ও বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন। গত সোমবার ইসরায়েলি বাহিনীর চালানো পৃথক বিমান হামলায় তারা নিহত হন বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আজ বুধবার (১৮ মার্চ) তেহরানে এই দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজা সম্পন্ন হবে।
আইআরজিসির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করা হয়। গত মঙ্গলবার রাতে তেহরানে ইসরাইলি হামলায় আলী লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ।
সেই সঙ্গে লারিজানি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এরই মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা জোরালো করেছে। হামলায় ইসরাইলের তেল আবিবে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন।