মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর-এর উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারের টলঘরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর আওতায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ, ছাগল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও স্কুল ব্যাগ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আর্থিক সহায়তার মাধ্যমে দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বক্তারা আরও বলেন, এসব কার্যক্রমের ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সংগঠনের নবাগত সদস্য, গ্রীস প্রবাসী রফিকুল ইসলাম সিপন ভবিষ্যতেও সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের কাছে সংগঠনের জন্য দোয়া কামনা করেন।

ঈদ খাদ্যসামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা আবুল ফজল মানু খান, সভাপতি জাকির হোসেন মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর, সহ-সভাপতি মাকসুদা শরীফ, সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ এবং সদস্য রফিকুল ইসলাম সিপন।
 
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক বিজিবি সদস্য আবুল ফজল মানু খান, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর, এপেক্স ক্লাব মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাহাত তালুকদার, টুবিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শাহীন আহমেদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।