সিংড়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

নাটোরের সিংড়ায় আহসান হাবিব ও আশিকুর রহমান নামের দুই ভাইয়ের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৮ লাখ টাকা।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার বৃকয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে বৃকয়া গ্রামের আহসান হাবিব ও আশিকুর রহমান নামের দুই ভাইয়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির টিনসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। ঈদ আনন্দের আগে এমন ঘটনায় মর্মাহত ভুক্তভোগী দুই পরিবার।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন- বিষয়টি জেনেছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী দুটি পরিবারকে সহযোগিতা করা হবে।