ঈদের ২য় ও ৩য় দিন জামায়াত আমিরের কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ঈদের দ্বিতীয় দিন তিনি সিলেট মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

এছাড়া, ঈদের তৃতীয় দিনে তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে তিনি নিজ এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সমাজসেবক, প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।